দুই দিন পর মুশফিকের অবসরের খবর জানলেন ডোনাল্ড, এরপর যা বললেন…

 

দুই দিন পর মুশফিকের অবসরের খবর জানলেন ডোনাল্ড, এরপর যা বললেন…


২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর মুশফিকুর রহিম। ওয়ানডেতে এরপর আর একবারই তিন অঙ্ক ছুঁয়েছেন মুশফিক
শামসুল হক



অবসরের পর ইনস্টাগ্রামে মুশফিকের বিষয়ে কাল রাতে তিনি লিখেছেন, ‘আমি আজ সকালেই জানতে পারলাম যে মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়েছে। আমি বাংলাদেশ ক্রিকেটে যত দিন কাটিয়েছি, তার সঙ্গে আমার যতটুকু মেশা হয়েছে, উপভোগ করেছি। একজন দুর্দান্ত পেশাদার, যে খেলার সবগুলো বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করে।’

মাঠে মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। প্রায় ১৯ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার অনুশীলন যে তরুণদের জন্য আদর্শের হতে পারে, তা মনে করেন ডোনাল্ডও, ‘আমার জন্য ব্যাপারটা হলো আপনি অনুশীলনকে কতটা মূল্য দেন, মুশি এই জায়গায় চূড়ান্ত পেশাদার। যারা কাউকে অনুসরণ করতে চায়, তুমি তাদের জন্য দারুণ একজন। সামনে যা আছে, তার জন্য শুভকামনা রইল।’

বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি—২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিক। ৩৬.৪২ গড়ে তামিম ইকবালের পর সর্বোচ্চ ৭ হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। ৯ সেঞ্চুরি করেও আছেন তামিমের (১৪) পরই। এর আগে টি-টোয়েন্টিকেও বিদায় বলায় মুশফিককে এখন দেশের হয়ে খেলতে দেখা যাবে শুধু টেস্টে।


Post a Comment

Previous Post Next Post